পাড়া: পাড়া ব্লক এলাকার সামগ্রিক উন্নয়নের বিষয় বিডিও কে নিয়ে বৈঠক করলেন মন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী
Para, Purulia | Jun 4, 2026 পাড়া ব্লকে এলাকার বিভিন্ন উন্নয়নের বিষয় নিয়ে পাড়া ব্লকের বিডিও শ্রী নীলাঞ্জন সিনহার সাথে প্রশাসনিক আলোচনা করলেন রাজ্যের মন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ তারা প্রথমে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সাথে ভার্চুয়ালি আলোচনা করেন তারপরে পাড়া ব্লক এলাকার সামগ্রিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এলাকার বিভিন্ন রাস্তাঘাট সেতু নির্মাণ সহ পানীয় জল ও অন্যান্য বিষয় নিয়ে বিশেষ আলোচনা করা হয়।