পুঞ্চা: ছিরুডি গ্রামে ভেঙে পড়লো বাড়ির দেওয়াল,আহত এক মহিলা
Puncha, Purulia | Sep 25, 2026 নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টির কারণে ভেঙে পড়লো বাড়ির দেওয়ালের একাংশ,আহত এক মহিলা।শুক্রবার আনুমানিক বিকেল তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে পুঞ্চা থানার অন্তর্গত ছিরুডি গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় ছিরুডি গ্রামের বাসিন্দা প্রহ্লাদ বাউরীর বাড়ি আচমকায় ধসে পড়ে।এই দুর্ঘটনায় আরতি বাউরী নামে এক প্রতিবেশী পায়ে আঘাত পান।আহত কে উদ্ধার করে পরিবারের সদস্যরা বাঁকুড়া জেলার বাংলা হাসপাতালে নিয়ে যায়।