ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ছট পুজো উপলক্ষে আয়োজিত বিজেপি ব্যারাকপুর এক মন্ডলের ছট পুজো সামগ্রী বিতরণ কর্মসূচিতে যোগদান করতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমকে রাহু বলে আক্রমণ করেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপি মুখপাত্র শীলভদ্র দত্ত। তিনি সূর্যদেবের কাছে রাহু মুক্ত করার আবেদন জানান। পাল্টা শীলভদ্র দত্তকে কটাক্ষ করতে গিয়ে বিজেপি দলকে শনি বলে আক্রমণ করেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি