সারেঙ্গা: সারেঙ্গায় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপক অনুষ্ঠান
সারেঙ্গা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকালে বাঁকুড়া সারেঙ্গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বাজেট অধিবেশনে লক্ষীর ভান্ডারের ভাতা বৃদ্ধি, বৃদ্ধ পেনশন ভাতা, বিধবা পেনশন ভাতাতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধন্যবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী মেরী সর্দার, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মিশ্র সহ অনান্যরা