উড়ো ইমেইলে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে রাজ্যের একাধিক আদালতে ছড়ায় আতঙ্ক। সেই প্রেক্ষিতেই আগাম সতর্কতা হিসেবে কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে তল্লাশি চালানো হয় ডগ স্কোয়াডের সাহায্যে। পাশাপাশি মেটাল ডিটেক্টর ব্যবহার করে আদালতের বিভিন্ন অংশ খতিয়ে দেখা হয়। আদালতে প্রবেশকারী ব্যক্তিদের উপরও কড়া নজরদারি চালানো হয়।