বরাবাজার: আবাস যোজনার নামে টাকা চাওয়ার অভিযোগ, গোঁসাইডি থেকে সরব বিজেপি নেত্রী
আবাস যোজনার সার্ভে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ উঠল ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েতের দু জন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ তুলে সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছেন ভারতীয় জনতা মহিলা মোর্চার ঝাড়গ্রাম জেলা নেত্রী কবিতা পান্ডে। সেই ভিডিও আমাদের হাতেও এসেছে। মঙ্গলবার সকালে গোঁসাইডি গ্রামে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কবিতা পান্ডে স্বীকার করেন, ভিডিওটি তিনি নিজেই করেছেন।