পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দপ্তরের
গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দপ্তরের।শুক্রবার রাত্রি ৮ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় কেন্দা থানার পিড়রা,জামবাদ,চাঁদড়া, বিন্দুডি এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ২৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে তৈরীর কাজে ব্যবহৃত তিনটি অ্যালুমিনিয়ামের হাড়ি ও দুটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।