আড়শা: ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস পুরুলিয়া জেলা সভাপতির দায়িত্ব দিল আড়শার বাসিন্দা উজ্জ্বল কুমারকে
Arsha, Purulia | Jul 11, 2026 তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজনের আবহে ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস পুরুলিয়া জেলা সভাপতির দায়িত্ব দিল আড়শার বাসিন্দা উজ্জ্বল কুমারকে। শনিবার রাজ্যের বিভিন্ন জেলার সাংগঠনিক দায়িত্ব ঘোষণা করা হয়। উজ্জ্বল কুমার এর আগে আইএনটিটিইউসি-র পুরুলিয়া জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি বলেন, 'দল যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।'"