পুরুলিয়া ১: পুরুলিয়া ব্লাড ব্যাংকের বাইরে দালাল রাজের রমরমা, হাতেনাতে ধরা পড়ল আরও এক অভিযুক্ত
পুরুলিয়া সদর হাসপাতাল ও ব্লাড ব্যাংক চত্বরে দীর্ঘদিন ধরে চলা দালাল রাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন স্থানীয় সমাজসেবী ও রক্ত যোদ্ধারা। রক্তদানের নামে রোগীদের অসহায় পরিজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার ফের এক যুবককে হাতেনাতে পাকড়াও করা হয়েছে।