বলরামপুর: ভক্তি ও শ্রদ্ধায় বলরামপুরে পালিত হলো শেষ বিপদতারিণী পূজা
পরিবারকে আপদ-বিপদ থেকে রক্ষা এবং সার্বিক মঙ্গলের প্রার্থনায় বলরামপুর শহর ও সংলগ্ন বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হলো এই বছরের শেষ বিপদতারিণী পূজা। মঙ্গলবার সকাল থেকেই স্থানীয় শ্মশান কালী মন্দির, হাটতলা দুর্গা মন্দির ও কালিতলা কালী মন্দির সহ বিভিন্ন দেবালয়ে মহিলা ব্রতীদের দীর্ঘ লাইন চোখে পড়ে।