🔴 #কালনা ।। পঞ্চায়েত অফিসে দুই বিজেপি নেতার কোন্দল " তোলা তুলতে এসেছো ? " : কথপোকথন এর ভাইরাল ভিডিও ঘিরে তুমুল আলোড়ন
প্রতিনিধি - সৈয়দ আবু জাফর
অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হওয়ার পরও পঞ্চায়েত অফিসে উপস্থিতি! কালনায় বিজেপির দুই কর্মীর বচসার ভাইরাল ভিডিও ঘিরে তুমুল আলোড়ন । মঙ্গলবার পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের বাগনাপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসে বিজেপির দুই কর্মীর মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা সামনে আসে। কাটোয়া সাংগঠনিক জেলার কালনা বিধানসভার বিজেপির ৪ নম্বর মণ্ডলের শোকজ ও অনির্দিষ্ট কালের সাসপেন্ড হওয়া প্রাক্তন মণ্ডল সভাপতি গৌড় মণ্ডলকে পঞ্চায়েতের উপপ্রধানের ঘরে বসে থাকতে দেখে আপত্তি জানান একই মণ্ডলের বর্তমান সাধারণ সম্পাদক রাজু বিশ্বাস। তারপরেই শুরু হয় দুই বিজেপি নেতার মধ্যে কথা কাটাকাটি । রাজু বিশ্বাসের দাবি, দল থেকে সাসপেন্ড হওয়ার পরও কীভাবে তিনি পঞ্চায়েত অফিসে এসে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছেন, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। এরপরই দুই কর্মীর মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Purbasthali 2, Purba Bardhaman | Jul 28, 2026