বান্দোয়ান: বান্দোয়ান থানা এলাকায় জঙ্গলের মধ্যে গাছ থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
জঙ্গলের মধ্যে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বান্দোয়ান থানা এলাকায়।শনিবার আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ বিশেষ সূত্রে জানা যায় বান্দোয়ান থানার ধাদকা অঞ্চল এলাকায় জঙ্গলে একটি মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা।পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে।ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।