মাথাভাঙা ২: রামঠেঙ্গা সংলগ্ন এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
মাথাভাঙ্গা ২নং ব্লকের রামঠেঙ্গা সংলগ্ন এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে শনিবার দুপুর দুটো নাগাদ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম অরিজিৎ বর্মন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।