পুরুলিয়া ২: পুরুলিয়া সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক: পানীয় জল, আবাসন ও সর্বজনীন উন্নয়নে জোর মুখ্যমন্ত্রীর
পুরুলিয়া সফরে এসে সার্কিট হাউসে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে জেলার সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি সাধারণ মানুষের মূল প্রয়োজনগুলির ওপর বিশেষ জোর দেন তিনি।উন্নয়নের আলো থেকে যেন জেলার কোনো মানুষই বঞ্চিত না হন, সে বিষয়ে আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে জেলার প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের পাশাপাশি একাধিক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।