মানবাজার ২: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মানবাজার-২ নম্বর ব্লকের ২০ টি পুজো কমিটিকে রাজ্য সরকারের এক লক্ষ টাকা অনুদান তুলে দেওয়া হলো
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মানবাজার-২ নম্বর ব্লকের ২০ টি পুজো কমিটিকে রাজ্য সরকারের এক লক্ষ টাকা অনুদান তুলে দেওয়া হলো।মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ বোরো থানা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো কমিটির সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে,মানবাজার দু'নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ মন্ডল, বোরো থানার আইসি তাপস ঘোষ সহ বিশিষ্টজনেরা।