রায়গঞ্জ: BJP র পরিবর্তন যাত্রার রথ রায়গঞ্জের কসবা এলাকা থেকে যাত্রা শুরু করলো
BJP র পরিবর্তন যাত্রার রথ রায়গঞ্জ কসবা এলাকা থেকে যাত্রা শুরু করলো। শুক্রবার দুপুরে এই রথ যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এই রথ যাত্রার পুর্বে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, আমাদের স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত। আমরা চাই ভয় মুক্ত পশ্চিম বাংলা। তাই এই বাংলায় পরিবর্তন দরকার। পরিবর্তন এবার নিশ্চিত, মানুষের মধ্যে তা পরিষ্কার প্রতিফলিত হচ্ছে।