তিথি মেনে ভৈমি একাদশী উপলক্ষ্যে উৎসবের মেজাজ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ তারালি এলাকায়। স্বরূপনগর ব্লকের বিথারি-হাকিমপুর পঞ্চায়েতের সোনাই নদীর তীরে অবস্থিত রাম-সীতা মন্দিরে প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে শুরু হয়েছে মেলা। বৃহস্পতিবার সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণে পুজো দিয়ে মেলার সূচনা করেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসূয়া মন্ডল। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, শিক্ষা কর্মাধ্যক্ষ ব্রজ গোপাল বিশ্বাস ও সমাজসেবী শেখর