রঘুনাথপুর ১: আদ্রার কমলাস্হান এলাকা থেকে অবৈধ মদ মজুত ও বিক্রির অভিযোগে ১ব্যক্তিকে গ্রেফতার করে রঘুনাথপুর আদালতে তুলল পুলিশ
অবৈধ ভাবে মদ মজুত ও বিক্রির অভিযোগে পুরুলিয়ার আদ্রা থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে রঘুনাথপুর মহকুমা আদালতে তুলল। ধৃত ঐ ব্যক্তির নাম বছর 48এর পার্থ ব্যানার্জী। বাড়ি আদ্রা থানার অন্তর্গত কমলাস্হান গ্রামে।শুক্রবার গভীর রাতে আদ্রা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।শনিবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলে আদ্রা থানার পুলিশ।