খড়গপুর ১: অন্ধ্রপ্রদেশের ইট কারখানায় মোটা টাকায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল নাবালকদের, আটক খড়্গপুরে
উত্তর ২৪ পরগনা থেকে তিন নাবালককে অন্ধপ্রদেশের ইট কারখানায় কাজ করানোর জন্য নিয়ে যাচ্ছিল এক ব্যক্তি। খড়গপুর স্টেশনে তিন নম্বর প্লাটফর্মে ট্রেন থেকে নামার পর তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়াতে আটক করে আরপিএফ। পুরো বিষয়টি জানতে পেরে অভিযুক্ত সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সাথে উদ্ধার হওয়া তিনি নাবালককে বাড়িতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আরপিএফ কর্তারা।