রায়গঞ্জ: মাটির শঙ্খ তৈরি করে স্বনির্ভর, দৃষ্টান্ত স্থাপন রায়গঞ্জের বীরঘই এর গৃহবধূ বাসনা সরকারের
রায়গঞ্জের বিরঘই এলাকার গৃহবধূ বাসনা সরকার গত দুই বছর ধরে সম্পূর্ণ মাটি দিয়ে শঙ্খ তৈরি করে অভিনব উদ্যোগের নজির গড়েছেন। নিজস্ব পদ্ধতিতে তৈরি এই শঙ্খ দেখতে আকর্ষণীয় এবং বাজেও প্রায় আসল শঙ্খের মতো। এই কাজের মাধ্যমেই তিনি স্বনির্ভর হয়েছেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমেও নিজের তৈরি শঙ্খ প্রদান করছেন, যা স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে এবং অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।