কল্যাণী মিউনিসিপাল স্টেডিয়ামে ইন্ডিয়ান ফুটবল লিগ অর্থাৎ IFL এর ম্যাচ অনুষ্ঠিত হলো শনিবার। আগে যা আই লিগ নামে পরিচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি হয় শ্রীনিধি ডেকান এফসির। উত্তেজনাপূর্ণ ম্যাচে স্বাগতিক ডায়মন্ড হারবার এফসি কে ১-০ গোলে পরাজিত করে শ্রীনিধি ডেকান এফসি। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয় দ্বিতীয় হাতে শুরুতেই ম্যাচের ৬০ মিনিটে ক্যামেরুন এর প্লেয়ার ফেব্রিজের গোলে এগিয়ে যায় ডেকান।