বান্দোয়ান: বান্দোয়ান থানা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক
বান্দোয়ান থানা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। শুক্রবার আনুমানিক বিকেল ৩ টা নাগাদ জানা যায়,বান্দোয়ান থানার মধুপুর গ্রামে এক যুবক নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যায়। পরবর্তীকালে ওই আহত যুবককে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তরিত করে।