বরাবাজার: বরাবাজারে আদিবাসী সংগঠনগুলির মিছিল, কুড়মী এসটি ইস্যুতে বিধায়কের হাতে তুলে দিল দাবি সনদ
কুড়মী সম্প্রদায়কে অনৈতিক উপায়ে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে সরব আদিবাসী সংগঠনগুলি। যৌথ উদ্যোগে সেই দাবি-সংবলিত মেমোরেন্ডাম মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর আর্জি জানিয়ে এসটি বিধায়কদের হাতে তুলে দিলেন সংগঠনের প্রতিনিধিরা। বুধবার দুপুর তিনটে নাগাদ বরাবাজারে বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কের কার্যালয়ে পৌঁছন আদিবাসী সংগঠনের সদস্যরা। এর আগে শহরে মিছিল করে তাঁরা বিধায়কের কার্যালয়ে যান। সেখানে বিধায়কের হাতে তুলে দেওয়া হয় মেমোরেন্ডাম।