ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া আরপাড়ায় কুবেননগর হাইস্কুলের এক ছাত্রীর। স্কুল থেকে বাড়ি ফিরেই তার নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে।এরপর বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই মৃতদেহ হাসপাতাল থেকে নাকাশিপাড়া থানার মর্গে নিয়ে আসা হয়। আগামীকাল দেহ ময়নতদন্তর জন্য শক্তি নগর যাবে।