মাত্র ১৪ বছর বয়স। অষ্টম শ্রেণির ছাত্র পৃথ্বিরাজ হালদার। সকালটা ছিল তার পরীক্ষার দিন। প্রতিদিনের মতোই সকাল ৮টায় বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা, যা স্তব্ধ করে দিয়েছে পরিবার ও এলাকাবাসীকে। এই ঘটনাকে কেন্দ্র করে সোনারপুর থানার কোদালিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ।