রায়গঞ্জ: কর্ণজোড়ায় বিজেপির প্রশিক্ষণ মহা অভিযান, সাংগঠনিক কৌশল নিয়ে নেতৃত্বের গুরুত্বপূর্ণ আলোচনা
উত্তর দিনাজপুরে শুরু হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬। শনিবার কর্ণজোড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম দিনের প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী দীপক বর্মন ও রাজ্যের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী। বিজেপির নির্দিষ্ট স্তরের নেতৃত্বরা শিবিরে অংশ নেন বলে জানা গেছে। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রাজ্যে শাসক দল হিসেবে কর্মীদের করণীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। বিজেপির জেলা সভাপতি সামাজিক মাধ্যমে জানান।