রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পগুলির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বরূপনগরে আয়োজিত হলো এক বর্ণাঢ্য পদযাত্রা। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসূয়া মন্ডলের আহ্বানে আজ বিকেল ৪টে নাগাদ মালঙ্গোপাড়া স্কুল মাঠ থেকে বিডিও অফিস পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মূলত ‘যুবশ্রী’ প্রকল্পের মাধ্যমে যুবকদের উৎসাহ ভাতা প্রদান এবং ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধিতে খুশি হয়ে হাজার হাজার উপভোক্তা এই মিছিলে সামিল হন। মিছিলে উপস্থ