নিতুড়িয়া: পুরুলিয়ার বিজেপি বিধায়িকার হোয়াটস অ্যাপ হ্যাক,বিভিন্ন মানুষের কাছে টাকা চেয়ে মেসেজ,থানায় লিখিত অভিযোগ
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়িকা মামনি বাউরীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে তাঁর পরিচিত বিভিন্ন মানুষের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে।ঘটনায় নিতুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়িকা।তাঁর অভিযোগ, তাঁকে বদনাম করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও পুরুলিয়া জেলার কাশিপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা একই ধরনের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।