রাতভর নিখোঁজের পর সাত সকালে ধানক্ষেত থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের রঞ্জকালী ব্রীজ সংলগ্ন এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম মাতাল টুডু। বয়স ৩৫ বছর। বাড়ি ভাবুক অঞ্চলের পাঁচপুকুর গ্রামে। পরিবার সূত্রে খবর, তিনি রবিবার সকাল ১০টা নাগাদ জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতভর তিনি আর বাড়ি ফেরেন নি। সোমবার সকাল আটটার সময় ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়।। স্থানীয়রা রঞ্জকালী