কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে বিপুল পরিমানে চোলাই মদ নষ্ট করলো আবগারি দপ্তর।বৃহস্পতিবার রাত্রি ৮ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় মুদিডি,সর্দারডি,পুনড়া,চাঁদড়া, বিন্দুডি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৮০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৬৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির ৪ টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়।