মানবাজার ১: মানবাজার থানা এলাকার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানা এলাকার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর।বুধবার রাত্রি ৮ টা নাগাদ দপ্তর পাওয়া খবর অনুযায়ী মানবাজার থানা এলাকার শ্যামপুর,রায়ডুংরী,পুটকাডি,বিশরী এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদ তৈরি উপকরণ এবং ৩০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এছাড়াও মদ তৈরির জন্য ব্যবহৃত ৩ টি অ্যালুমিনিয়ামের হাড়ি ও দুটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।