মানবাজার ১: জিতুজুড়ি ভেড়াজোড় গ্রামের কাছে টোটো উল্টে আহত একাধিক যাত্রী
জিতুজুড়ি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল যাত্রী বোঝাই টোটো,আহত একাধিক টোটো যাত্রী।বৃহস্পতিবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্গত মানবাজার টামনা রাজ্য সড়কের ভেড়াজোড় এলাকায়।পরবর্তীকালে স্থানীয়দের প্রচেষ্টায় আহত টোটো যাত্রীদের মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ।