মানবাজার ১: কর্ণাটকের কফি বাগানে কাজ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল বুধপুর গ্রামের এক ব্যাক্তির
ভিন রাজ্যে কফি বাগানে কাজে গিয়ে হাতির হানায় প্রান গেলো পুরুলিয়ার এক ব্যাক্তির।স্থানীয় সূত্রে জানা যায় পুঞ্চা থানার অন্তর্ভুক্ত বারমেস্যা রামনগর অঞ্চলের বুধপুর গ্রামের বাসিন্দা গোপাল বাউরী(৪৫) কর্ণাটকে রাজ্যে কফি বাগানে কাজ করতেন।গত ১৬ ই আগষ্ট সকালে বাগানে কাজ করার সময় হাতির হানায় মৃত্যু হয় ওই ব্যাক্তির।প্রশাসন ও গ্রামবাসীদের সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ৬.৩০ টা নাগাদ বুধপুর গ্রামে গোপাল বাউরীর দেহ এসে পৌঁছায়।