পাড়া: পাড়া বাজারে মিছিল করে CPIM প্রার্থী অলোক বাউরীর ব্যাপক প্রচার
Para, Purulia | Apr 20, 2026 ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরুলিয়ার পাড়া বিধানসভায় জোর করবে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। সেই মতো আজ সোমবার সকাল দশটা নাগাদ পাড়া বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শিক্ষক অলোক বাউরী পাড়া বাজার এলাকায় তার নির্বাচনী প্রচার করলেন। এদিন প্রার্থী কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে এলাকার মানুষের সাথে জনসংযোগ করেন। প্রচার শেষে তিনি জানান এলাকায় ব্যাপক সাড়া পাওয়া গেছে।