রঘুনাথপুর ২: মৌতড়ের জাগ্রত মা বড় কালীর মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র পেশ করলেন পাড়ার BJP প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি
বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের মৌতড়ের জাগ্রত মা বড় কালীর মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন পাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নদিয়ার চাঁদ বাউরি।এদিন তিনি মৌতড়ের মা বড়কালীর মন্দিরে দলীয় নেতৃত্ব বৃন্দদের সাথে নিয়ে পুজো দেন। তারপর সেখান থেকে রঘুনাথপুর শহরে হাজার হাজার দলের কর্মী সমর্থকদের সাথে মিছিল সহকারে রঘুনাথপুরের মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।