পাড়া: অন্নপূর্ণা যোজনা নিয়ে পাড়া ব্লক অফিসে বৈঠক, উপস্থিত বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী
Para, Purulia | May 29, 2026 পাড়া ব্লক অফিসের সভাগৃহে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। শুক্রবার দুপুর বারোটা নাগাদ এই বৈঠকে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী, পাড়া ব্লকের বিডিও শ্রী নীলাঞ্জন সিনহা সহ ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা।বৈঠকে অন্নপূর্ণা যোজনার সঠিক রূপায়ণ, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং প্রকল্প সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।