রঘুনাথপুর ২: ফলহারিণী কালীপুজো ঘিরে মৌতড় ধানাড়া গ্রামে প্রচুর ভক্ত সমাগম,ব্যাপক উৎসাহ উন্মাদনা
পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জেলার সেরা তথা মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। পাশাপাশি ধানাড়া গ্রামের প্রাচীন কালীমন্দিরে শনিবার জোষ্ঠ মাসের অমাবস্যার পূর্ণ তিথিতে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী ফলহারণী কালীপুজো। প্রাচীন এই পুজো ঘিরে প্রচুর মানুষের সমাগম ধানাড়া গ্রামের কালীমন্দিরে।