পাড়া: বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরীর সমর্থনে পাড়া বিধানসভার দুবড়া তে স্মৃতি ইরানি রোড শো তে উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | Apr 21, 2026 আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের শেষদিনের নির্বাচনী প্রচারে পাড়া বিধানসভায় এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট অভিনেত্রী স্মৃতি ইরানি। মঙ্গলবার দুপুর প্রায় বারোটা নাগাদ পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরীর সমর্থনে পাড়া ব্লকের দুবড়া বাজার এলাকায় এক বিশাল রোড শো অনুষ্ঠিত হয়।এদিন হেলিকপ্টার থেকে নামার পরই স্মৃতি ইরানিকে উত্তরীয়, ফুলের তোড়া এবং মৌতোড় বড় কালী মায়ের ছবি দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরী।