বলরামপুর: ডুমারী গ্রামে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার বলরামপুরের ডুমারী গ্রামে । ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়।বুধবার বিকালে মৃতার পরিবারের লোকেরা ঘটনার খবর জানতেই তড়িঘড়ি কিশোরীকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তার শারীরিক পরীক্ষার পর মৃত ঘোষণা করে। মৃতার নাম অনিতা মাহাতো বয়স ১৪ বছর,বাড়ি ডুমারী গ্রামে।তদন্তের স্বার্থে দেহ ময়না তদন্তে পাঠাবে পুলিশ।