Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Bhopal
सपा
Uttarpradesh
Haryana

ইংরেজবাজার: ইংলিশবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগ

English Bazar, Maldah | Jul 31, 2026

MORE NEWS

মালদা প্রতিদিন নিউজ মুর্শিদাবাদঃ নবগ্রামে অস্ত্র-কার্তুজসহ তিন অস্ত্র পাচারকারী গ্রেফতার

মুর্শিদাবাদ জেলার নবগ্রামে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করল এসওজি, মুর্শিদাবাদ এবং নবগ্রাম থানার যৌথ পুলিশ দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চানাক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইব্রাহিম মণ্ডল (৫২), সাইদুল মণ্ডল (৬৪) এবং মোঃ সাব্বির আলি (৩১)-কে। ধৃতদের মধ্যে ইব্রাহিম ও সাইদুলের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার এলাকায়, অপরদিকে সাব্বির আলির বাড়ি বিহারের মুঙ্গের জেলায়।
অভিযান চলাকালীন ধৃতদের হেফাজত থেকে তিনটি ৭.৬৫ মি.মি. দেশীয় আগ্নেয়াস্ত্র (ম্যাগাজিনসহ), ৬০ রাউন্ড ৭.৬৫ মি.মি. তাজা কার্তুজ, তিনটি অতিরিক্ত ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ গ্রেফতার হওয়া তিন অভিযুক্ত ও উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও বৃহত্তর অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মালদা প্রতিদিন নিউজ মুর্শিদাবাদঃ নবগ্রামে অস্ত্র-কার্তুজসহ তিন অস্ত্র পাচারকারী গ্রেফতার মুর্শিদাবাদ জেলার নবগ্রামে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করল এসওজি, মুর্শিদাবাদ এবং নবগ্রাম থানার যৌথ পুলিশ দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চানাক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইব্রাহিম মণ্ডল (৫২), সাইদুল মণ্ডল (৬৪) এবং মোঃ সাব্বির আলি (৩১)-কে। ধৃতদের মধ্যে ইব্রাহিম ও সাইদুলের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার এলাকায়, অপরদিকে সাব্বির আলির বাড়ি বিহারের মুঙ্গের জেলায়। অভিযান চলাকালীন ধৃতদের হেফাজত থেকে তিনটি ৭.৬৫ মি.মি. দেশীয় আগ্নেয়াস্ত্র (ম্যাগাজিনসহ), ৬০ রাউন্ড ৭.৬৫ মি.মি. তাজা কার্তুজ, তিনটি অতিরিক্ত ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশ গ্রেফতার হওয়া তিন অভিযুক্ত ও উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও বৃহত্তর অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

English Bazar, Maldah | Jul 31, 2026

সুশান্ত সরকার মালদাঃ ধর্ষণ মামলায় সাজা দুই অভিযুক্তের, সংবর্ধনা আইনজীবীকে নির্যাতিতা পরিবারের

সুশান্ত সরকার মালদাঃ ধর্ষণ মামলায় সাজা দুই অভিযুক্তের, সংবর্ধনা আইনজীবীকে নির্যাতিতা পরিবারের

English Bazar, Maldah | Jul 31, 2026

মালদা প্রতিদিন নিউজঃ  মালদা জেলার হবিবপুর ব্লকের মাছনি কান্দর গ্রামে শুক্রবার দুপুরে ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্যোগে এবং অগ্রণী নিও এফপিসি-এর ব্যবস্থাপনায় পাট চাষিদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট জাক ও পাট পচানোর উপর একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে এক শতাধিক পাঠ চাষী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শিবিরে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকার পাট চাষিদের হাতে-কলমে "নিন ফেট সাথী" ব্যবহারের মাধ্যমে কীভাবে সঠিকভাবে পাট জাক  দিতে হয়, সে বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষজ্ঞরা জানান, এই আধুনিক পদ্ধতি অনুসরণ করলে কম সময়ে উন্নতমানের পাট পচানো সম্ভব হবে। এর ফলে পাটের গুণগত মান বৃদ্ধি পাবে, কৃষকরা বাজারে ন্যায্য মূল্য পাবেন এবং তাঁদের আর্থিক অবস্থারও উন্নতি হবে। এই প্রশিক্ষণ এই ব্লকের  বিভিন্ন গ্রামে সপ্তাহ ব্যাপী চলবে বলে জানা গেছে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বরিষ্ঠ বিজ্ঞানী ড. শান্তনু বসাক, টেকনিক্যাল অফিসার সৈকত মাইতি-সহ অন্যান্য বিশেষজ্ঞরা। তাঁরা পাট চাষিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট চাষকে  লাভজনক করে তোলার আহ্বান জানান।

মালদা প্রতিদিন নিউজঃ মালদা জেলার হবিবপুর ব্লকের মাছনি কান্দর গ্রামে শুক্রবার দুপুরে ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্যোগে এবং অগ্রণী নিও এফপিসি-এর ব্যবস্থাপনায় পাট চাষিদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট জাক ও পাট পচানোর উপর একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে এক শতাধিক পাঠ চাষী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শিবিরে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকার পাট চাষিদের হাতে-কলমে "নিন ফেট সাথী" ব্যবহারের মাধ্যমে কীভাবে সঠিকভাবে পাট জাক দিতে হয়, সে বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষজ্ঞরা জানান, এই আধুনিক পদ্ধতি অনুসরণ করলে কম সময়ে উন্নতমানের পাট পচানো সম্ভব হবে। এর ফলে পাটের গুণগত মান বৃদ্ধি পাবে, কৃষকরা বাজারে ন্যায্য মূল্য পাবেন এবং তাঁদের আর্থিক অবস্থারও উন্নতি হবে। এই প্রশিক্ষণ এই ব্লকের বিভিন্ন গ্রামে সপ্তাহ ব্যাপী চলবে বলে জানা গেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বরিষ্ঠ বিজ্ঞানী ড. শান্তনু বসাক, টেকনিক্যাল অফিসার সৈকত মাইতি-সহ অন্যান্য বিশেষজ্ঞরা। তাঁরা পাট চাষিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট চাষকে লাভজনক করে তোলার আহ্বান জানান।

English Bazar, Maldah | Jul 31, 2026

সুশান্ত সরকার মালদা: মিড-ডে মিলে গরমিলের অভিযোগে সাসপেন্ড করা হল স্কুলের প্রধান শিক্ষিকাকে। তদন্তে একাধিক গরমিলের সন্ধান পাওয়ার কথা মেনে নিয়েছেন স্কুল কাউন্সিলের চেয়ারম্যানও। যদিও ঘটনাপ্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষিকা। ঘটনাটি মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের।
উল্লেখ্য, চলতি মাসেই মিড-ডে মিলে গরমিলের অভিযোগে স্কুলে ছুটে এসেছিলেন অভিভাবকরা। স্কুলের শিক্ষিকারাও একই অভিযোগে প্রশাসনে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে উঠে আসে একাধিক অনিয়মের অভিযোগ। অবশেষে গত বৃহস্পতিবার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে সাসপেন্ডের নির্দেশিকা জারি করে স্কুল কাউন্সিল।

সুশান্ত সরকার মালদা: মিড-ডে মিলে গরমিলের অভিযোগে সাসপেন্ড করা হল স্কুলের প্রধান শিক্ষিকাকে। তদন্তে একাধিক গরমিলের সন্ধান পাওয়ার কথা মেনে নিয়েছেন স্কুল কাউন্সিলের চেয়ারম্যানও। যদিও ঘটনাপ্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষিকা। ঘটনাটি মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের। উল্লেখ্য, চলতি মাসেই মিড-ডে মিলে গরমিলের অভিযোগে স্কুলে ছুটে এসেছিলেন অভিভাবকরা। স্কুলের শিক্ষিকারাও একই অভিযোগে প্রশাসনে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে উঠে আসে একাধিক অনিয়মের অভিযোগ। অবশেষে গত বৃহস্পতিবার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে সাসপেন্ডের নির্দেশিকা জারি করে স্কুল কাউন্সিল।

English Bazar, Maldah | Jul 31, 2026

গদাই কর্মকার মালদাঃ গুরু পূর্ণিমার দিন সন্ত রবিদাসের জন্মজয়ন্তী পালন করল ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার ইংলিশ বাজার মণ্ডল। বুধবার বিকেলে মালদা শহরের বিনয় সরকার রোডের জগদ্ধাত্রী তলায় আয়োজিত এই অনুষ্ঠানে সন্ত রবিদাস মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপির তপশিলি মোর্চার মালদা জেলা সাধারণ সম্পাদক বাপ্পা মণ্ডল, ইংলিশ বাজার মণ্ডলের সভাপতি সন্তু ঘোষ, সদস্য শংকর দাস-সহ অন্যান্য কার্যকর্তারা। গুরু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে বক্তারা সন্ত রবিদাস মহারাজের জীবনদর্শন ও সামাজিক সম্প্রীতির বার্তা স্মরণ করেন। তাঁরা বলেন, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ন্যায় এবং সমতার আদর্শ প্রতিষ্ঠায় সন্ত রবিদাস মহারাজের শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

গদাই কর্মকার মালদাঃ গুরু পূর্ণিমার দিন সন্ত রবিদাসের জন্মজয়ন্তী পালন করল ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার ইংলিশ বাজার মণ্ডল। বুধবার বিকেলে মালদা শহরের বিনয় সরকার রোডের জগদ্ধাত্রী তলায় আয়োজিত এই অনুষ্ঠানে সন্ত রবিদাস মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপির তপশিলি মোর্চার মালদা জেলা সাধারণ সম্পাদক বাপ্পা মণ্ডল, ইংলিশ বাজার মণ্ডলের সভাপতি সন্তু ঘোষ, সদস্য শংকর দাস-সহ অন্যান্য কার্যকর্তারা। গুরু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে বক্তারা সন্ত রবিদাস মহারাজের জীবনদর্শন ও সামাজিক সম্প্রীতির বার্তা স্মরণ করেন। তাঁরা বলেন, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ন্যায় এবং সমতার আদর্শ প্রতিষ্ঠায় সন্ত রবিদাস মহারাজের শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

English Bazar, Maldah | Jul 30, 2026