নিতুড়িয়া: অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে নিতুড়িয়াতে আবগারি দফতরের অভিযান,১০লিটার মদ ও ২০০লিটার তরল বাজেয়াপ্ত করল
পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে নিতুড়িয়া থানা এলাকায়।শনিবার নিতুড়িয়া থানার ভালডুবি, মনগ্রাম,সুলঙ্গা,বকবাড়ি,ভিড়িঙ্গি সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালিয়ে ১০লিটার অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ ২০০লিটার তরল,হাঁড়ি ১টি ,মহুল ২৫কেজি বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করল।