নিতুড়িয়া: নিতুড়িয়ার ইনানপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু,PMএর পর দেহ ফিরতেই এলাকায় শোকের ছায়া
পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল।বছর ২৯এর মৃত ঐ যুবকের নাম সোমনাথ মান্ডি ।তার বাড়ি নিতুড়িয়া থানার ইনানপুর গ্রামে। জানা যায়,সোমনাথ অন্যান্য দিনের মত শুক্রবার রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল তার নিজের বাড়িতে।হঠাৎ গভীর রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের আত্মীয়রা তাকে উদ্ধার তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই তার ঐ হাসপাতালে মৃত্যু হয়।