পুরুলিয়া ১: নির্বাচন মিটতেই সক্রিয় 'তৎকাল' কর্মীরা, জেলা কার্যালয় থেকে কড়া হুঁশিয়ারি শংকর মাহাতোর
নির্বাচন পরবর্তী সময়ে দলের অভ্যন্তরে 'অতি উৎসাহী' কর্মীদের ভূমিকা নিয়ে এবার সরব হলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শংকর মাহাতো। বুধবার জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান যে, দলের দুঃসময়ে বা লড়াই-আন্দোলনের ময়দানে যাদের দেখা যায়নি, এখন তাদের অতি সক্রিয়তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।