পুরুলিয়া ১: সদর আবগারি দপ্তরের বড় সাফল্য: বেলকুড়ি থেকে ৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১
জেলায় অবৈধ ও বিষাক্ত মদের ব্যবসা রুখতে তৎপরতা বাড়াল আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল পুরুলিয়ার বেলকুড়ি এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করলেন সদর আবগারি দপ্তরের আধিকারিকেরা। ধৃত ব্যক্তিকে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।