পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ডাকে ১৪ ই মার্চ ব্রিগেড চলো অভিযানে প্রধান বক্তা থাকবেন নরেন্দ্র মোদী। তারই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল কাশীপুরে।বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কাশীপুর তরুণ সংঘ লাইব্রেরী হলে কাশীপুর বিধানসভা বিজেপির কার্যকর্তাদের নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা,বিজেপির জেলা সহ সভাপতি রাজেশ চিন্না সহ পাঁচটি মন্ডলের মন্ডল সভাপতিরা।