রঘুনাথপুর ১: তোলাবাজি ,প্রতারণা সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সাদ্দাম হোসেন আনসারী
তোলাবাজি ,প্রতারণা,জালিয়াতি সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তথা পুরুলিয়া জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারী।পুলিশ সূত্রে জানা যায় রবিবার দুপুরে পুরুলিয়ার টামনা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ।পুলিশের দাবি সাদ্দাম হোসেন আনসারী দীর্ঘ দিন ধরেই প্রতারণা তোলাবাজি জালিয়াতির মত বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগ গুলির পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।