বান্দোয়ান: বঙ্গে বিজেপির সরকার গঠন হয়েছে,এই খুশিতে এবার বান্দোয়ানে ঝালমুড়ি বিতরণ করল বিজেপির কর্মীরা
বঙ্গে বিজেপির সরকার গঠন হয়েছে। এই খুশিতে এবার পুরুলিয়ার জঙ্গলমহলের বান্দোয়ানে ঝালমুড়ি বিতরণ করল বিজেপির কর্মীরা। শনিবার বেলা সাড়ে বারোটা থেকে বান্দোয়ান চকবাজার মোড়ে বিজেপি কর্মীরা দলীয় পতাকা নিয়ে জনসাধারণের ঝাল মুড়ি বিতরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়গ্রাম সফরে এসে ঝালমুড়ি খেয়েছিলেন। এই সময় থেকেই বঙ্গে ঝালমুড়ি সকালের প্রিয় হয়ে উঠেছে। সেই কথা মাথায় রেখে এদিন এই কর্মসূচি বলে জানা যায় দলীয় সূত্রে।