চোপড়া: চোপড়ায় সম্প্রীতির বার্তা ছিঁড়ে ফেলা, জিসিপিএ-র নিশানায় দুষ্কৃতীরা
উৎসবের মরশুমে সম্প্রীতির বার্তা দিতে লাগানো তোরণ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল চোপড়ায়। এই ঘটনার প্রতিবাদে রবিবার চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে 'দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন' । সংগঠন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ ও রামনবমী উপলক্ষ্যে চোপড়ার বিভিন্ন এলাকায় সম্প্রীতির বার্তা সংবলিত বেশ কিছু শুভেচ্ছা তোরণ বা গেট লাগানো হয়েছিল। অভিযোগ, শনিবার রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী দাসপাড়া এবং হাতিঘিসা মোড় এলাকায় লাগানো ঈদের শুভেচ্ছা বার্তার তোরণগুলি ছিঁড়ে ফেলে দে