বরাবাজার: সেবা সেতু শিবিরের তৃতীয় দিনে বরাভূমে উপচে পড়ল ভিড়, পরিষেবা খতিয়ে দেখলেন বিধায়ক
রবিবার সেবা সেতু শিবিরের তৃতীয় দিনে বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সকাল থেকেই চোখে পড়ে মানুষের ভিড়। বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা পেতেও শিবিরে হাজির হন বহু মানুষ। এদিন বান্দোয়ান বিধানসভার বিধায়ক বাস্কে শিবিরে উপস্থিত হয়ে বিভিন্ন পরিষেবা প্রদানকারী স্টল ও শিবিরগুলি ঘুরে দেখেন। সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখেন তিনি। সেবা সেতু শিবিরকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যা