পাড়া: পাড়া ব্লক জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম পূরণ করার কাজ
Para, Purulia | Jun 1, 2026 পাড়া ব্লক জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম পূরণ করার কাজ। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মানুষ লাইন দিয়ে ফর্ম সংগ্রহ করছেন এবং সেই ফর্ম পূরণ করার জন্য সরকারি আধিকারিকদের পাশাপাশি ভিআরপি আশা অঙ্গনওয়াড়ি কর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রায় ছয় হাজার অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম জমা পড়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।